প্রিন্ট এর তারিখঃ Jul 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডি ও শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান এমপি কালামের

নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে গভর্নিং বডি ও শিক্ষকদের আন্তরিক ও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
বৃধবার (২২ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিং বডির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি আবুল কালাম বলেন, শহরের দুটি সরকারি কলেজ থেকে নারায়ণগঞ্জ কলেজকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নিতে হবে। সে লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের দায়িত্বশীল ও মনোযোগী হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডি ও শিক্ষকদের সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে।
সভায় নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম, দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য আবুল কাউসার আশা, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু, শিক্ষক প্রতিনিধি মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান এবং সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট